রাজনীতি করবেন কি করবেন না সে বিষয়ে পরামর্শ।। তালাশ তালুকদার


আপনি এলিট না হইলে রাজনীতিতে আসা উচিত নয়। 

সমাজ কিংবা রাষ্ট্র এলিট শ্রেনীর বাইরে খুব সহজে কাউকে নেতা হিসাবে মানতে চায় না। ইতিহাস সেটাই বলে, এটাই আয়রনি। 

এলিটদের হুমকি হয়ে উঠে, এলিটদের প্রতিদ্বন্দ্বি হয়ে উঠে, এমন কাউকে এলিটেরা টিকতে দেয়না। প্রয়োজনে হত্যা করে রাজনৈতিক ফায়দা হাসিল করে। 

বাংলাদেশে পলিটিক্যাল মার্ডারগুলো এভাবেই হয়। এবং সে মার্ডারগুলো আবার এলিটদের পক্ষেই সার্ভ করায়। 

আপনি রাজনীতি করতেছেন কিংবা রাজনীতিতে নাম লেখাতে এসেছেন, তার আগে নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কি এলিট? 

নিজে এলিট কিনা সেইটা বোঝার দুইটা নোক্তা হইল, আপনি কি অর্থনৈতিকভাবে স্ট্যাবল? কিংবা আপনি কি বংশগতভাবে মর্যাদাবান? যদি এই দুই ক্রাইটেরিয়ার ভিতর পড়েন তাইলে রাজনীতিতে নাম লেখাইতে পারেন। 

নচেৎ না। 

মানে, মনে করবেন পলিটিক্যালি ফিল্ড ওয়ার্ক আপনার কাজ না। 

এখন প্রশ্ন, নন এলিটেরা কি এলিট হইতে পারবেনা? 

অবশ্যই পারবে। 

সেজন্য আপনাকে জ্ঞান আহরণ করতে হবে, অর্থনৈতিক ভারসাম্য তৈরি করতে হবে। 

তবে এক্ষেত্রে অর্থনৈতিকভাবে এলিটের চাইতে বংশগতভাবে এলিটেরাই সমাজে শান্তিতন্ত্র বজায় রাখতে বেশি কার্যকর। 

কেননা অর্থনৈতিকভাবে এলিট শ্রেনীরা অর্থকে প্রবলেম সলভার হিসাবে দেখে৷ ফলে তাদের কাছে পুঁজিই মূখ্য হয়ে উঠে। 

বিপত্তিটা এখানেই। 

কেননা পুঁজিবাদ নন এলিটদের নেতা হতে স্বপ্ন দেখায় বটে কিন্তু স্বপ্নটাকে বাস্তব করে তুলতে দেয়না। কেননা ঐ এলিটের হাতেই পুজিবাদ জিনিসটা থাকে। 


মন্তব্যসমূহ