নিউ মিডিয়া যে কারণে দরকারি ।। তালাশ তালুকদার


নিউ মিডিয়া অটোমেটিক্যালি পাওয়ার জেনারেট করতে সক্ষম হয়। ফলে, এইখানে প্রতিষ্ঠানিক শক্তির দরকার পড়েনা। ব্যক্তিই এইখানে প্রতিষ্ঠান। একারণে অনেক সময় দেখা যায়, প্রতিষ্ঠানের চাইতে কখনো কখনো ব্যক্তিও বড় প্রতিষ্ঠান হয়ে উঠেছে। একারণে দেখা যাবে, আপনার পিছনে প্রথম আলো, দেশ কিংবা আল জাজিরার মত মিডিয়াপ্রোগাডানিস্ট পত্রিকা না থাকার পরও হিরো আলম, আয়মান সাদিক, সালমান মুক্তাদিররা শুধু ব্যক্তি ইমেজই প্রতিষ্ঠানের থেকে বড় হয়ে উঠছে। ফলে, নিউ মিডিয়া ব্যক্তিকে যে ক্ষমতা দেয় সে ক্ষমতাচর্চার মাধ্যমে ব্যক্তির বিকাশ ঘটে। নিউ মিডিয়াতে অধঃস্তন, উদ্ধস্তন ব্যাপার নেই। অর্থ্যাৎ, ব্যক্তিবিকাশের ক্ষেত্রে গণতন্ত্রের যে স্বাদ সেটা নিউ মিডিয়ার দ্বারা পূরণ হয়।

আমাদেরকে একটা সময়ে পায়ে হেঁটে, বিমানে, বাসে চড়ে কখনো চিঠি চালাচালি করে সম্পর্ক টিকিয়ে রাখতে হতো কিংবা নতুন সম্পর্ক গড়তে হতো। কিন্তু নিউ মিডিয়া থাকার কারণে সেগুলার আর দরকার পড়েনা। নিউ মিডিয়ার কল্যাণে খুব সহজেই সম্পর্ক রক্ষা করা যায় এখন। এবং তা করা যায় খুব সাশ্রয়ভাবেই, আমাদের হাতে টাকা এবং সময় বাঁচিয়েই।

নিউ মিডিয়া দুনিয়ার তাবৎ সোর্সকে হাতের মুঠোয় এনে দেয়। কারো দ্বারস্থ হতে হয়না। ফলে, আপনি ঘরের কোণে বসেও পুরা দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে ঘুরতে পারবেন। আপনি চাইলেই এক ক্লিকেই আপনার পছন্দের জিনিসটাকে সংগ্রহ করতে পারবেন। অর্থ্যাৎ, কোনো তথ্যের অভাবে ক্ষমতাধররা আপনাকে দাবায়ে রাখতে পারবেনা। 

আপনাকে অর্থনৈতিকভাবে স্ট্যাবলও করে নিউ মিডিয়া। আপনি কারো দাস না হয়েও নিউ মিডিয়া আপনাকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করতে পারে। বাংলাদেশে টেন মিনিট স্কুল, রকমারি.কম, দারাজ.কম থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে লক্ষ লক্ষ যুবক এখন অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণ। 

বাজার ব্যবস্থাতেও এখন আধিপত্য নিউ মিডিয়ার। হাজার হাজার টাকা খরচ করে পত্রিকার পাতায় বিজ্ঞাপন দিতে হচ্ছেনা। আপনি চাইলেই খুব সহজেই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট ক্লায়েন্টদের কাছে পৌঁছে দিতে পারবেন। এতে করে দুইটা লাভ হচ্ছে, প্রথমত, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হইতেছেনা। দ্বিতীয়ত, আপনি যেভাবেই চাইতেছেন সেইভাবেই আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন হাজির করতে পারতেছেন। যেইখানে ইঞ্চি, ফুটের মাধ্যমে বুর্জোয়াদের পকেট ভারি করতে হইতো আপনার। 

নিউ মিডিয়ার কারণে যেকোনো কন্টেন্ট, সংবাদ দ্রুত পৃথিবীর এ প্রান্ত থেকে অন্যপ্রান্তে কানেক্ট করতে পারে। এবং এত দ্রুত পৌঁছাতে পারে যে, পরের দিনের বাসী খবরের জন্য প্রিন্ট কিংবা ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য আর অপেক্ষা করতে হয়না। 

সর্বোপরি নিউ মিডিয়াতে সেন্ট্রাল ডিসেন্ট্রালের ব্যাপার নাই। এইখানে ব্যক্তিই সেন্ট্রাল। তাকে ঘিরেই গড়ে উঠে সবকিছু।


মন্তব্যসমূহ