আরবী ভাষা কি সাম্রাজ্যবাদীদের ভাষা?।। তালাশ তালুকদার
আরবী ভাষা কি সাম্রাজ্যবাদী ভাষা? সাম্রাজ্যবাদী ভাষার যে যে বৈশিষ্ট্য থাকে সেইটা আরবি ভাষার ক্ষেত্রেও সেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
ইতিহাস থেকে জানা যায় যে, সাম্রাজ্যবাদের প্রধান একটি কৌশল হচ্ছে মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়া। এক জাতি অন্য জাতিকে নিয়ন্ত্রণে রাখতে তাদের নিজের ভাষা ও সংস্কৃতি অপর জাতির উপর চাপিয়ে দেয়।
সম্ভবত ধর্মীয় মূল্যবোধের নামে আরবী ভাষাটাও অন্যান্য ধর্মের চাপিয়ে দেয়া হচ্ছে। মিডলইস্টের আরব দেশগুলো ছাড়া নিজ মাতৃভাষায় ইবাদাত করতে পারে কি কেউ?
সাম্রাজ্যবাদের কাজ হলো নিজ মাতৃভাষা ভুলিয়ে আরেক ভাষায় নিয়োজিত রাখা। সে হিসেবে আরবী ভাষা ও সাম্রাজ্যবাদীদের ভাষা।
যেহেতু আরবী ভাষা নিজ মাতৃভাষাকে বিলীন করে দেওয়ার সক্ষমতা রাখে। কেননা, মুসলমানদের ধর্মীয় কাজে কর্মে একমাত্র আরবী ভাষার উপরই নির্ভর করতে হয়। সেখানে বাংলা ভাষা কিংবা অন্যান্য ভাষা ব্যবহার করা হয়না। মানে, একজন মুসলমানের জন্য আরবী ভাষারই প্রয়োজন পড়ে। এইসব মুসলমানদের বাংলা ভাষা সহ অন্যান্য ভাষার কোনো প্রয়োজন নেই। মানে, অন্যান্য ভাষা না জানলেও সমস্যা নেই কিন্তু আরবী ভাষা মাস্ট জানা লাগবে। একারণে দেখবেন, বাংলাদেশে আরবী ভাষা শিক্ষার জন্য বিভিন্ন সরকারী বেসরকারী মাদ্রাসাসহ বিভিন্ন ইনস্টিটিউট গড়ে উঠেছে। অর্থ্যাৎ, মুসলমানদের জন্য আরবী শিক্ষাটাই জরুরী হয়ে উঠেছে। আর এই আরবী ভাষা দৈনন্দিন ব্যবহারের ফলে ধীরে ধীরে প্রাণের বাংলা ভাষাটার ব্যবহার তুলনামূলক কম ব্যবহৃত হতে দেখা যাচ্ছে।
শুধু তাই নয়, প্রাণের বাংলা ভাষার ভেতরে অজান্তে অনেক আরবী শব্দও ঢুকে পড়ছে। এতে করে বাংলা ভাষার আদিম সৌন্দর্য্যও বিনষ্ট হয়ে পড়ছে। আজকে অনেক কবিতা, প্রবন্ধ, উপন্যাস কিংবা ছোটগল্পের ভেতর এমনভাবে আরবী ভাষা ঢুকে পড়েছে যে, বোঝার উপায় নাই এটা আরবী শব্দ। মনে হয়, এটাই মূল বাংলা ভাষা। অথচ তা নয়।
আমাদের এখানে অনেককেই যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আরবী শব্দটাকেই বাংলা মনে করে, আর খাঁটি বাংলা শব্দটাকেই আরবী মনে করে। এভাবে বাংলা ভাষাটাই অপরিচিত হয়ে উঠছে আমাদের নিজেদেরই অনেকের কাছে। এতো গেল নিজ দেশের অর্থ্যাৎ বাংলাদেশের পারস্পেকটিভে দেখা। আন্তর্জাতিক পরিমন্ডলেও আরবি ভাষার ব্যাপক প্রভাব রয়েছে।
গোটা পৃথিবীর ভেতর আরবী এমন একটি ভাষা যে ভাষাটি ছাব্বিশটি দেশের সরকারি ভাষা। এক সঙ্গে এতগুলো দেশের ভাষা হওয়ার কারণে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে আরবি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শুধু তাই নয়, যে সমস্ত দেশে আরবী ভাষা চালু আছে সে সমস্ত দেশ তেল সমৃদ্ধ। ফলত, বিশ্ববানিজ্যে আরবি ভাষা বড় প্রভাবক হিসেবে কাজ করে।
এখন একটা পরিসংখ্যান তুলে ধরি তাহলে বিষয়টি আরো পরিস্কার বোঝা যাবে। উইকিপিডিয়া এবং গ্লোবাল স্ট্যাটিস্টিকস অনুযায়ী, পৃথিবীতে প্রায় ২৯ কোটি ৫০ লাখ মানুষের মাতৃভাষা আরবি।
আরবি ভাষাভাষী মানুষের সংখ্যা প্রায় ৪২ থেকে ৪৯ কোটি। এদের মধ্যে মাতৃভাষী ও দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারী উভয়ই অন্তর্ভুক্ত। মাতৃভাষার (প্রথম ভাষা) দিক থেকে আরবি ভাষা বিশ্বের শীর্ষস্থানীয় ভাষার তালিকায় চতুর্থ বা পঞ্চম স্থানে অবস্থান করছে।
২ স্পেনীশ ভাষা ৪৩ কোটি ৭০ লক্ষ
৩ ইংরেজি ভাষা ৩৭ কোটি ২০ লক্ষ
৪ আরবি ভাষা ২৯ কোটি ৫০ লক্ষ
(০৬/১৪/২০২৬)
এখন আপনারাই বলুন, আরবি ভাষা সাম্রাজ্যবাদী ভাষা কিনা?



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন